1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

দখল হতে হতে ধংসের পথে দেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

➖

টাঙ্গাইল প্রতিনিধি◾

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে বন বিভাগের কিছু অসাধু কর্মচারী ও প্রভাবশালীদের রাবন-রাজত্ব। দখল হতে হতে ধংসের পথে দেশের তৃতীয় বৃহত্তম এ বনাঞ্চল। ভয়ে মুখ খোলার সাহস পায় না সাধারণ মানুষ। কর্তৃপক্ষের কোন পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ তারা।

 

টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদীঘি ইউনিয়নের ফুলমালির চালা মৌজায় এক হাজার সাত’শ ১৬ একর জমি বন বিভাগের। কিন্তু অর্ধেকেরও বেশি জমিতে চাষ হচ্ছে ধানসহ নানা ফসল। এছাড়া টাকার বিনিময়ে এ মৌজায় ডুপ্লেক্স ভবনসহ নানা স্থাপনা নির্মাণও হচ্ছে। শুধু ভবন নয়, টাকার বিনিময়ে উৎপাদনমুখী বিভিন্ন কারখানার কাছে প্লট বরাদ্দ দেয়ার অভিযোগও রয়েছে বন বিভাগের বিরুদ্ধে। টাকা দিলে শুধু খুঁটি পরিবর্তন নয়, নতুন ঘর নির্মাণ করতেও সহযোগিতা করে বন বিভাগ। অবৈধ টাকার ভাগ বনকর্মী থেকে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পকেটেও চলে যায়।

 

সাধারণ মানুষের অভিযোগ, প্রভাবশালীদের বিরুদ্ধে কিছু করতে না পারলেও ভূমিহীন ও ছিন্নমূল মানুষদের ঘরের একটি পুরাতন খুঁটি পরিবর্তন করতে হলেও বন বিভাগকে টাকা দিতে হয়। আর টাকা না দিলে তার বিরুদ্ধে বন আইনে দেয়া হয় মামলা। অসংখ্য মামলা কাঁধে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে এসব এলাকার লোকজন। সাধারণ মানুষের কাছে বন বিভাগ মানেই মূর্তিমান আতঙ্ক।

 

যদিও নানা সীমাবদ্ধতার মাঝেও বনকে আগলে রাখার চেষ্টা করছেন বলে দাবি বন বিভাগের কর্মকর্তাদের। সুনির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তারা। এ অঞ্চলের অর্ধেকেরও বেশি বনভূমি প্রভাবশালীদের দখলে চলে গেছে বলে দাবি স্থানীয়দের।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews