বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

শায়েস্তাগঞ্জ পুরাতন থানার সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

আল আমিন সাঈফী, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ◾

 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাকেল দূর্ঘটনায় রনি মিয়া নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পুরাতন থানার সামনে অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এ দূর্ঘটনাটি ঘটে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের বাংলা বিভাগের ছাত্র।

 

নিহত শিক্ষার্থীর বাড়ি বিজয়নগর উপজেলার মখন্দপুর গ্রামে।

 

তার মৃত্যুর খবর শুনে ইতোমধ্যে বোন ও বাবাসহ পরিবারের অন্য সদস্যরাও থানায় এসে পৌছেছেন।

 

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক কাউসার আহমেদ জানান, বিজয়নগর থেকে চুনারুঘাট তার বড় বোনের বাড়িতে যাচ্ছিলেন রনি। আগামী কাল সকালে তার ভাগিনা প্রবাসে যাবেন। ভাগিনাকে বিদায় দেয়ার জন্যই তিনি এসেছিলেন। সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পুরাতন থানার সামনে একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কালেগে নিহত হন।

 

রনির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews