1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

মৃত ভাইকে নিয়ে ছোট বোনের লেখা হৃদয়বিদায়ক স্ট্যাটাস!

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

➖

একটি বকুল ফুল গাছের নি:শব্দে ঝরে যাওয়ার আত্মকাহিনী—

::

আমি বকুল ফুলের গাছ। আমি দীর্ঘদিন ফুলের সুবাস ছড়াই মানুষের জন্য, এতেই আমার জীবনের সার্থকতা।

 

আমি বীজ থেকে অংকুরিত হওয়ার পরপরই আদর করে নাম রাখা হয় বকুল। আমাকে বাড়ির পুকুরের উত্তর – পূর্ব কোনায় লাগানো হয়েছে।। ধীরে ধীরে বড় হতে থাকি। একসময় যৌবনে উপনীত হলে আমার ফুলের সুবাসে আকুল হয়ে সবাই গলার মালা বানিয়ে নিজের কাছে রেখে দিতে চাইলো, কিন্তু আমি মুক্ত আকাশে বেড়ে উঠতে পছন্দ করি। পরাধীনতার শৃঙ্খল ভালো লাগেনা। সবাইকে আনন্দ দেওয়াতেই আমার খুশি। তবে আমার ভালো লাগার বিষয়গুলো অনেকেই বুঝতে পারেনি। বুকের ভিতর চাপা পড়ে যায় কষ্ট, তবুও মানুষের উপকার করি স্রষ্টাকে খুশি করার জন্য। জানো পরম মমতায় যে আমার যত্ন নিতো সে আমাকে রেখে চলে যায়। আমার বুকের যন্ত্রনা কাউকে বুঝতে দেইনি। এরই মাঝে যার গর্ভে জন্ম আমার সেও আমাকে ফেলে যাওয়ার চেষ্টায় ছিলো। এবার আমি আর কষ্টের বুঝা নিতে চাচ্ছিলাম না। স্রষ্টাকে বললাম, আমি আর গাছের ডগায় থাকতে চাই না। আমি দূর আকাশের তারা হতে চাই। আমাকে মাটিতে ঝরে পড়ার সুযোগ দেন, যার ভালো লাগে সে কুড়িয়ে নিবে। আমার কথা শুনেছো আল্লাহ, রাতের আঁধারে আমাকে তোমার কাছে ডেকে নিয়েছো। শান্তিতে বিশ্রাম নিয়েছি, আমি আমার জন্মদাতার পাশে!

লেখাটি কোন কাল্পনিক আত্মকথন নয়, এক আদরের ভাই বকুলের ঝরে পড়ার কাহিনি। সত্য কাহিনি, তার জীবনটা এমনই ছিলো। পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে সত্যিকারের বকুল ফুলের গাছটি। তার পাশেই চিরনিদ্রায় শায়িত আছে আমাদের আদরের রত্ন বকুল ভাই!

 

ভীষণ আদরের ভাই বকুল গত বৃহস্পতিবার মধ্যরাতে অর্থাৎ শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে মহান রবের কাছে চলে গিয়েছে। মহান রাব্বুল আল আমিন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, আমিন।

 

লেখক: জেবিন আক্তার
সহকারি অধ্যাপক, অর্থনীতি বিভাগ
এমসি কলেজ, সিলেট

দ.ক.সিআর.২৪

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews