1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

রাতে নামছে শীত, ভোরে কুয়াশাচ্ছন্ন জনপদ— কালনেত্র

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

 

কালনেত্র প্রতিনিধি◾

ঝড়-বৃষ্টি আর খড়া শেষে হবিগঞ্জে কার্তিক মাসের শুরুতেই শীতের আগাম বার্তা নিয়ে এলো হিমেল বাতাস আর কুয়াশা।

গত কয়েকদিন ধরে সন্ধ্যা হলেই শীত অনুভুত হতে শুরু করেছে। দিনে রৌদ্রজ্জ্বল, রাতে নামছে কুয়াশা আর হিম শীতল বাতাস। ভোরে কুয়াশাচ্ছন্ন থাকে পুরো রাস্তাঘাট। মৃদু শীত নামতে শুরু করেছে এ জনপদে।

কয়েকদিন আগেও হবিগঞ্জে ছিল ভ্যাপসা গরম। আর এখন প্রকৃতিতে ঋতুবদলের আয়োজন। শরৎ শেষে হেমন্ত এসেছে। এরপর শীতকাল আসবে। কিন্তু এখনই প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরে কুয়াশার সঙ্গে দেখা যায় শিশির ভেজা ঘাস। ধানের শীষে কুয়াশা ভেজা পানি জমে থাকতে দেখা যায়। আর কয়েকদিনের মধ্যে পুরোদমে ঠান্ডার প্রভাব বাড়বে।

সরেজমিনে দেখা গেছে, চারদিক কুয়াশায় আচ্ছন্ন। অন্যরকম দৃশ্যই চোখে পড়ে। ধান ক্ষেতগুলোতে মাকড়সার বাসায় শিশির কণা আটকে আছে। অপরদিকে কুয়াশার কারণে সড়কের কিছু কিছু যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

গত কয়েক দিন আগে টানা বৃষ্টিতে উপজেলায় শীতকালীন শাক-সবজির ক্ষতি হয়। এখন আবার নতুন করে শাক-সবজির চাষাবাদ শুরু করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে শীতকালীন সবজির বাম্পার ফলন হবে বলে আশা।

এদিকে আবহাওয়া অফিসের তথ্য মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। তাই কুয়াশার মতো বৃষ্টি পড়ছে। নিম্নচাপ কেটে গেলে শীত আরও বাড়বে।

দ.ক.ঋতু

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews