1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

কুলাউড়ায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের উদ্যোগে ওয়াশ বিষয়ক ওরিয়েন্টেশন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

কুলাউড়া প্রতিনিধি◾

সমতা ও ন্যায্যতার ভিত্তিতে পানির স্থাপনা বন্টন,পানির উৎস স্থাপন ও সচেতনতা বাড়াতে পারলে সকলের জন্য নিরাপদ পানির ব্যবস্থা, উন্নত স্যানিটেশন ও খোলা স্থানে পায়খানা মুক্ত এবং স্বাস্থ্য বিধি নিশ্চিত করা সম্ভব। আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্প বাস্তবায়নে এএএন এর উপজেলা এরিয়া অফিস মিলনায়তনে এক ওরিয়েন্টেশন অনুষ্টানে বক্তারা এ আহব্বান জানান।

২৯ সেপ্টেম্বর রোববার সকালে ইউনিসেফের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের উদ্যোগে উক্ত ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়। ওরিয়েন্টেশনে স্থানীয় সরকার প্রতিনিধি, স্থানীয় এনজিও প্রতিনিধি ও ডিপিএইচই ম্যাকানিক্স সহ কমিউনিটির উপকারভোগীরা অংশগ্রহন করেন।

কুলাউড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসিনা আকতার ডলির সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার মোহাম্মদ সাদেক সফিউল্লাহ। প্রেজন্টেশন উপস্থাপন করেন সিনিয়র ট্রেনিং অফিসার ও বালাগঞ্জ এরিয়া ম্যানেজার মো: আহমেদ হোসেন চৌধুরী হেলাল।

দ.ক.সিআর-২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট