বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

চুনারুঘাটে আওমীলীগের প্রভাব কাটিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, লিখিত অভিযোগ।

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়ায় এখনও আওয়ামীলীগের প্রভাব কাটিয়ে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

 

এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ আওয়ামীলীগ ও যুবলীগ নেতাদের বিরুদ্ধে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি সহ বিভিন্ন দপ্তরে দিয়েছেন উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ভুক্তভোগী মোঃ মর্তুজ আলী।

 

অভিযোগে উল্লেখ করেন, পাইকপাড়া গ্রামের আওয়ামীলীগ নেতা ছমদ মিয়া, যুবলীগ নেতা তাউজ মিয়া, আব্দুল মালেক, খুর্শেদ আলী, তামিম মিয়া, আব্দুর রহমান, ফারুক মিয়া ও আক্তার মিয়া মিলে একটি সংঘবদ্ধ বালু খেকুদল বেশ কয়েক বছর যাবত উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ধুলিয়াবর মৌজার সুতাং নদী থেকে অবৈধভাবে ড্রেজার মিশিনের মাধ্যমে সিলিকা বালু উত্তোলন করে আসছে। ফলে নদীর দুপাশের ধানের জমি, ফসলী জমি এবং বাড়ি ঘর ভেঙে যাচ্ছে।

 

এ ব্যাপারে অভিযোগকারী মর্তুজ আলী জানান, তাদের বেশ কয়েকবার বাধা প্রদান করার পরও আওয়ামীলীগের প্রভাব কাটিয়ে বালু উত্তোলন  করে আসছে যা এখনও অব্যাহত রয়েছে। এলাকাবাসীর স্বার্থে তিনি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জন্য লিখিতভাবে অভিযোগ করেছেন।

 

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম জানান অভিযোগ পাওয়ার পর আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু বোঝাই ট্রাক্টর আটক করেছি।

 

দ.ক.সিআর—২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews