1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

চুনারুঘাটে বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাসায় মুসলিম যুবতীর অবস্থান

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের মধ্য বাজারে এক হিন্দু যুবকের বাসায় বিয়ের দাবিতে এক মুসলিম যুবতী অবস্থান নিয়েছে। শনিবার ( ৪ অক্টোবর) বিকেলে শহর জুড়ে জানাজানি হলে ঘটনাটি চাঞ্চলের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃন্দাবন সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী উপজেলার রানীগাঁও ইউনিয়নের মারজিয়া আক্তার (১৯) চুনারুঘাট পৌর শহরের মধ্য বাজারের শ্রীগুরু শিল্পালয়ের মালিক গোপাল চন্দ্র দেবের ছেলে বাসুদেব দেবের সঙ্গে দীর্ঘ তিন বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। এ সম্পর্ক শারীরিক সম্পর্কে রূপ নেয়। বাসুদেব বিয়েতে অস্বীকৃতি জানালে মারজিয়া সরাসরি প্রেমিকের বাসায় গিয়ে অবস্থান নেয়।

এ খবর ছড়িয়ে পড়লে তার বাসায় লোকজনের ভিড় জমে যায়। উত্তেজনা বাড়তে থাকায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।

মারজিয়া আক্তার অভিযোগ করে বলেন, “আমি বাসুদেবের সঙ্গে তিন বছর ধরে প্রেম করছি। আমাদের সম্পর্কের ভিত্তিতে আমি এখন দুই মাসের অন্তঃসত্ত্বা। অথচ এখন সে বিয়েতে রাজি হচ্ছে না। এটা আমার সঙ্গে প্রতারণা।”

অন্যদিকে বাসুদেবের পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি মীমাংসার জন্য উভয় পরিবারের সঙ্গে আলোচনা চলছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবতী বাসুদেবের বাসায় অবস্থান করছে।
বাসুদেব পলাতক।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট