1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

নাদিরা আক্তার এর কবিতা- আমি থাকতে চাই না 

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আ মি  থা ক তে  চা ই  না
নাদিরা আক্তার

_______________
আমি থাকতে চাই না…
এই জীবনের ভারী ছায়ার ভেতর,
যেখানে প্রতিটা হাসি,
একটা কৃত্রিম মুখোশের মতো, চোখের জলকে আটকে রাখে।

যেখানে ভালোবাসার প্রতিশ্রুতি, কাগজে লেখা শুকনো কালির মতো,
সময় পেরলেই ভেঙে যায়।
অচেনা হয়ে যায়, সব চেনা মুখ।

আমি থাকতে চাই না …
এই শহরের অন্ধকার আকাশে, যেখানে তারারা শুধু গল্পে আসে ,
বাস্তবে তা হারিয়ে যায় ধোয়া আর ধুলোর আড়ালে।
যেখানে প্রত্যেকটা রাত, যেন নিঃশব্দ কবরের মত স্থির।
তবুও ভেতরে ভেতরে শব্দহীন চিৎকার জমে থাকে।

আমি থাকতে চাই না, এই সম্পর্কের জালে,
যেখানে হাত ধরা মানেই নিরাপত্তা নয় বরং এক অদৃশ্য বাঁধন।
যা টেনে ধরে, শ্বাস রোধ করে, মনে করিয়ে দেয়,
তুমি কখনোই পুরোপুরি মুক্ত নও।

আমি থাকতে চাই না, এই পৃথিবীর প্রতিযোগিতার মঞ্চে।
যেখানে সবাই ছুটছে, কিন্তু কেউ জানে না তারা কোথায় যাচ্ছে।

আমি থাকতে চাই না, এই জীবনের কোলাহলে।
যেখানে কথা হয় অনেক, কিন্তু ছুঁয়ে যায় না কোন শব্দ।
এখানে ভালোবাসা পাওয়ার আগে, অভিমান এসে বসে থাকে দরজায়।

আমি থাকতে চাই না ……
শুধু চাই, একটা জানালা,
যেখানে আকাশের দিকে তাকিয়ে–
আমার সব না বলে কথা, হাওয়ায় ভেসে যাবে,
তোমার কাছে পৌঁছে যাবে অচেনা কোন পথে।

সমাপ্ত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews