1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

রাজারহাটে ওসি’র প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

হাফিজুর রহমান, রাজারহাট প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম লিংকনের ষড়যন্ত্রমূলক প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকাল ৪.০০টা দিকে পুরাতন সোনালী ব্যাংক চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ওসি নাজমুল আলম লিংকন একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা। তার নেতৃত্বে রাজারহাট থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে ছিল। তারা অভিযোগ করে আরও বলেন, একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে প্রত্যাহার আদেশ করিয়েছে, যা রাজারহাটের সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

বক্তারা দাবি জানান, অবিলম্বে ষড়যন্ত্র মূলক এ প্রত্যাহার আদেশ বাতিল করে ওসি নাজমুল আলম লিংকনকে পুনরায় রাজারহাট থানায় নিয়োগ দিতে হবে। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews