1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

চুনারুঘাটে চাটপাড়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আলিম ১ম বর্ষের ছবক অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

 

জসিম উদ্দিন, চুনারুঘাট: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী চাটপাড়া ফাযিল ডিগ্রি মাদরাসায় আয়োজিত ২৩ সেপ্টেম্বর ২৫ মঙ্গলবার আলিম ১ম বর্ষের সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার সুনামধন্য অধ্যক্ষ মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদরাসার সভাপতি ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি পদপ্রার্থী কাজী মাওলানা মুখলিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও প্রাক্তন ছাত্র মাওলানা ইদ্রিস আলী, চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা ইমদাদুল হক চৌধুরী, অত্র মাদরাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ওবায়দুর রহমান,অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

মাদ্রাসার সভাপতি তার বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ কথা বলেন এবং শিক্ষার্থীদের দ্বীনি ইলম অর্জনের জন্য আন্তরিক হওয়ার আহবান জানান।

এছাড়াও মাদ্রাসায় ভালো সরকারি ভবন না থাকায় শিক্ষার্থীদের বসার সমস্যা হচ্ছে, তাই তিনি উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিল্ডিং সমস্যার সমাধানে আন্তরিক চেষ্টা চালিয়ে যাবেন।

নবীন আলিম শিক্ষার্থীদের সবক প্রদান করেন এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews