1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

বরগুনা পলিটেকনিক এর নতুন রূপ, শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তন

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

 

নাফিজ মাহমুদ: বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে এখন চোখে পড়ার মতো উন্নয়ন হয়েছে। দীর্ঘদিন ধরে যে ক্লাসরুম ও অবকাঠামো নানা সমস্যায় জর্জরিত ছিল, বর্তমানে তা সংস্কার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নতুন রূপে সাজানো হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, আগে অনেক ক্লাসরুমে আলো-বাতাসের যথাযথ ব্যবস্থা ছিল না, আসন সংকট ও দেয়ালের জরাজীর্ণ অবস্থার কারণে পাঠদানে বিঘ্ন ঘটতো। কিন্তু এখন আধুনিক কক্ষ, পর্যাপ্ত আলো-বাতাস, সুন্দর বেঞ্চ এবং উন্নতমানের অবকাঠামো শিক্ষার পরিবেশকে বদলে দিয়েছে।

শিক্ষকরা মনে করছেন, এ পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের মনোযোগ ও আগ্রহ বৃদ্ধি পাবে, যা শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

এছাড়া, নতুনভাবে সাজানো ভবন ও ক্লাসরুমগুলো শুধু পাঠদানই নয়, শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রম, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে।

শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের এ ইতিবাচক পরিবর্তন এলাকাবাসীরও গর্ব বাড়িয়েছে। তারা আশা করছেন, ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও সুনাম অর্জন করবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews