1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর সুরেলা মাইকে চিকিৎসার নিশ্চয়তা, নাকি অসহায় মানুষের সঙ্গে প্রতারণা? শ্রীমঙ্গলের যে স্কুলে সন্তানদের সঙ্গে ক্লাস করেন অভিভাবকরাও আবারও ফিরছে গ্রাম সরকার, গণ্যমান্যদের সঙ্গে থাকছেন কৃষক-শ্রমিক-শিক্ষকও দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ? তালিকায় নাম নেই, তাই মাতৃত্বকালীন ভাতাও নেই—বাহুবলে ‘কোটা পূর্ণ’ অজুহাতে বাদ পড়ছেন প্রকৃত দরিদ্ররা! চুনারুঘাটে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড  হবিগঞ্জে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ‘মায়ের কাছে মনের কথা’ পত্রলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন

বরগুনা পলিটেকনিকে কারিগরি ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নাফিজ মাহমুদ: বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা প্রকৌশলীদের ওপর হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরের পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় ইনস্টিটিউটের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। এতে কারিগরি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের স্বার্থের বিপরীতে ডিগ্রি প্রকৌশলীদের উত্থাপিত তিন দফা দাবি অবিলম্বে প্রত্যাখ্যান করতে হবে। একই সঙ্গে প্রকৌশল সেক্টরের সমস্যার সমাধানে গঠিত অসম কমিটি বাতিলের দাবিও জানান তারা।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এই তিন দফা দাবির যদি একটি দাবিও মানা হয় কিংবা আংশিকভাবে বাস্তবায়ন করা হয়, তবে শিক্ষার্থীরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করবে এবং তা বাস্তবায়ন করবে

আয়োজনে ছিল কারিগরি ছাত্র আন্দোলন, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews