Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

সোশ্যাল মিডিয়া

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

By কালনেত্র
সেপ্টেম্বর ১৩, ২০২৫ 1 Min Read
০
নাহিদ মিয়া, মাধবপুর: হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল প্রকাশ করা হবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় মাধবপুর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মো: শাহীন মিয়া,  নির্বাচন কমিশনার আনিসুর রহমান ও জালাল উদ্দীন লস্কর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের জন্য মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা জমাকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই/প্রত্যাহার অনুষ্ঠিত হবে। একইদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।২০ সেপ্টেম্বর  সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং  ভোটগণনা শেষে ফলাফল প্রকাশিত হবে। নির্বাচনী কমিশন সূত্রে জানা যায়, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানায়, “ মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নিরপেক্ষভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব।” এদিকে, নির্বাচনকে ঘিরে প্রেসক্লাব সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দ.ক.সিআর.২৫
Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

হবিগঞ্জে জুলাই স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চুনারুঘাট

Next

হবিগঞ্জে দ্বিতীয়বারের মতো শব্দকথার শরৎ উৎসবের বর্ণিল আয়োজন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র