1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

চুনারুঘাটের গোয়াছপুরে এক ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার: দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মারধর করে ২লাখ ২০হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন চুনারুঘাট উপজেলার নালমূখ বাজারের মুদিলাল ব্যবসায়ী মোঃ ফাহাদ মিয়া।

ফাহাদ মিয়া বলেন, শুক্রবার (২৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার নালমূখ বাজার থেকে দোকান বন্ধ করে নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি ফেরার পথে নিজ গ্রাম গোয়াছপুরের ডাক্তার বাড়ি সংলগ্ন রাস্তার পাশে উৎপেতে থাকে ওই গ্রামের ফয়জুর রহমান কন্টা মিয়ার ২ পুত্র সাহেদ মিয়া (৪৭) ও ফারুক মিয়া (৩৭) এবং তাজুল ইসলামের পুত্র কামাল মিয়া (৩০)। ফাহাদ তাদের কাছাকাছি গেলে তারা ফাহাদের মোটরসাইকেলের সামনে দাঁড়ায়। ফাহাদ মোটরসাইকেল থামালে সাহেদ, ফারুক ও কামাল ৩ জনে মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং তার সাথে থাকা ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ফাহাদের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ফাহাদকে আহত অবস্থায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান।

মোঃ ফাহাদ মিয়া উপজেলার গোয়াছপুর গ্রামের নজরুল ইসলাম এর পুত্র। ঘটনায় ফাহাদ মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews