1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হবিগঞ্জ ইউনিট। বুধবার ( ১৬সেপ্টেম্বর) জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট হবিগঞ্জের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, “সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগ কেটে না যাওয়া পর্যন্ত সরকার ও স্থানীয় প্রশাসন দুর্গত মানুষের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যেভাবে এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও মানবিক সংস্থাগুলোও যদি এভাবে এগিয়ে আসে, তবে ক্ষতিগ্রস্ত মানুষ খুব দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন একযোগে কাজ করছে। দুর্যোগপূর্ণ এই সময়ে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ কার্যক্রম বন্যা দুর্গতদের দুর্ভোগ কিছুটা হলেও কমাবে। আলোচনা সভা শেষে বন্যাকবলিত এলাকার সুবিধাবঞ্চিত ও ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটির স্থানীয় কর্মকর্তা, সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews