1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে ‘চুনারুঘাট মিডিয়া এসোসিয়েট’-এর নতুন কমিটি বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস-এর চুনারুঘাট প্রতিনিধি মো. নোমান মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের মাতৃভূমি মো. মাসুদ আলম।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি মো. মিজানুর রহমান উজ্জল (দৈনিক মুক্ত খবর), যুগ্ম সম্পাদক মো. হাফিজ তালুকদার (দৈনিক জনতা), কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক (দৈনিক হবিগঞ্জের জননী) এবং সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া (দৈনিক বাংলাদেশ সমাচার)।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—মিজানুর রহমান (দৈনিক নয়া দিগন্ত), এস.আর. রুবেল মিয়া (দৈনিক দিনকাল) এবং মো. আসাদুজ্জামান খান (দৈনিক আমার সংবাদ)।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন—মো. মামুনুর রশিদ (আইটিভি), মো. ফজলুর রহমান রিয়াদ (হবিগঞ্জের আলো), মো. মনির সরকার (দৈনিক আলোকিত সকাল), মো. তানভীর আহমেদ তালুকদার (হবিগঞ্জের আলো), মো. হাবিবুর রহমান দিপু (আজকের বাংলাদেশ) ও এস.এম. আমির খান (দৈনিক খোলা চিঠি)।

নবগঠিত কমিটির সদস্যরা চুনারুঘাটসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও জনসচেতনতামূলক বিভিন্ন বিষয় জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে তুলে ধরতে কাজ করছেন।

সংশ্লিষ্টরা জানান, সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যেই চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের কাজ করবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews