1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে শিমের আবাদ চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ

আবার প্রমাণীত পরিচ্ছন্নতায় গর্ব চুনারুঘাট বিডি ক্লিন টিম 

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫

➖

কালনেত্র ডেস্ক

আজকের সকালটা ছিল অন্যরকম। সূর্যের আলো ফুটে উঠার সাথে সাথে চুনারুঘাটের শ্রীকুটা বাজারের গলি-মাঠে ছড়িয়ে পড়ে একদল স্বপ্নবাজ মানুষের পদচারণা। হাতে ঝাড়ু, গায়ে কমিটমেন্ট, আর মনে একটাই চিন্তা—‘চুনারুঘাট হবে পরিচ্ছন্ন, সচেতন ও গর্বিত এক জনপদ।’

বিডি ক্লিন চুনারুঘাট টিমের স্বেচ্ছাসেবীরা নিজেদের কাজের ফাঁকে, সময়ের অভাবকে জয় করে, এক হয়ে মাঠে নামে পরিচ্ছন্নতার যুদ্ধ চালাতে। এই মহৎ প্রয়াসের কেন্দ্রবিন্দু ছিল শ্রীকুটা বাজার, যেখানে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা, আবর্জনা আর গন্ধের বিরুদ্ধে ছিল এক নিরব বিপ্লব।

এই উদ্যোগের মূল প্রেরণায় ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব লিয়াকত হাসান। যিনি নেতৃত্বের পাশাপাশি সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজও করেন। তাঁর আন্তরিক অংশগ্রহণ এবং সাহসী উপস্থিতি সবাইকে অনুপ্রাণীত করেছে।

আজ শ্রীকুটা বাজার শুধু পরিচ্ছন্ন হয়নি, হয়েছে সচেতন। দোকানদাররা শপথ করেছেন—দোকানের সামনে আর ময়লা থাকবে না। পথচারীরা জেনেছেন— পলিথিন নয়, কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। বাচ্চারা বুঝেছে—পরিবেশকে ভালোবাসতে শিখতে হবে ছোটবেলা থেকেই।

এই অভিযান শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি একটি চলমান আন্দোলন। একটি মানসিক বিপ্লব— যা আমাদের সবাইকে ছুঁয়ে যেতে পারে যদি আমরা প্রতিদিন ১ মিনিট করে নিজেদের চারপাশকে পরিষ্কার রাখি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews