বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

মাধবপুরে গাভী পালনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আওতায় দক্ষতা উন্নয়ন ( গাভী পালন) রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়।
উপজেলা সমবায় অফিসার মো: ইসমাইল তালুকদার রাহি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী প্রমূখ।
 উক্ত প্রশিক্ষণ কোর্সে ৮ নং বুল্লা, ২ নং চৌমুহনী ও ১ নং ধর্মঘর ইউনিয়ন দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড এর ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রথম দিনে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্প পরিচালক ও যুগ্ম নিবন্ধক সমবায় অধিদপ্তর ঢাকা তোফায়েল আহম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews