রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রেমা কালেঙ্গার একমাত্র রাস্তা না হওয়ায় দূভোর্গ চরমে ইয়ুথ পলিসি ফোরামের দুই দিনব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, এমপির হস্তক্ষেপ কামনা বাহুবলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আহম্মদাবাদে বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা  চুনারুঘাট শেকড় সামাজিক সংগঠনের ১১তম গৃহ মেরামতের জন্য অনুদান প্রদান জলবায়ু রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন- এমপি ডা. জীবন চুনারুঘাটে ভারতীয় শাড়ী ও ফটকাসহ ছাত্রলীগ নেতা হিরণ পুলিশের হাতে আটক শিক্ষক সংকটে ধুঁকছে মাধ্যমিক বিদ্যালয়

মুক্তিযুদ্ধের প্রথম সেনাসদর দপ্তর পরিদর্শনে চুনারুঘাটের সৃজনশীল মেধাবিকাশ

  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
স্টাফরিপোর্টার
চুনারুঘাটের শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাটের সদস্যরা ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মুক্তিযুদ্ধের প্রথম সেনা সদর দপ্তর তেলিয়াপাড়া পরিদর্শন করেছে। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাটের সদস্যরা ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী সম্পর্কে অবগত হয়।
সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাটের সদস্যরা বলেন, মহান স্বাধীনতা সংগ্রামের সূচনা এই ঐতিহাসিক তেলিয়াপাড়ায়। এখানেই মূলত বাংলাদেশ কে ১১ টি সেক্টরে ভাগ করা হয়েছে। এখানের ঐতিহাসিক ঘটনাবলী সম্পর্কে আমরা নতুনভাবে জানলাম। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের বীরত্বের কথা আমরা আমাদের চেতনায় গেঁথে রাখবো।
সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাটের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুর রাব্বি, শুভাকাঙ্ক্ষী ও সাংস্কৃতিক কর্মী কদ্দুস আলী, সাংগঠনিক সম্পাদক দীপ পাল চৌধুরী, সদস্য সোহেল রানা, সমাজকল্যাণ সম্পাদক ইবতি খান আদিত্য, সদস্য প্রীতম, প্রহর, মুন্না, মরিন, মুমু সহ আরো অনেকে।
দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews