1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার: নিকোলাস বিশ্বাস শরতের ভোরে শীতের আমেজ সিলেট প্রেস ক্লাবে শরতের কবিতা পাঠের আসর চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী “কারাম উৎসব” সম্পন্ন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান করেছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবলে ঘুষ ছাড়া মেলে না এনআইডি সেবা! আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন

বাহুবল থানার জাহিদুল ইসলাম জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। শনিবার (২৩ মার্চ) দুপুরে হবিগঞ্জ জেলার পুলিশ লাইনে আয়োজিত মাসিক কল্যান সভায় হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জেলার সকল ওসিদের মধ্যে অভিন্ন মানদণ্ডে সর্বোচ্চ নম্বর পাওয়ায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে জাতিসংঘ শান্তি পদক প্রাপ্ত ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম নাম ঘোষণা করেন।
বাহুবল থানা এলাকায় মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি এবং বিশেষভাবে আইন শৃঙ্খলা রক্ষায় তাঁকে শ্রেষ্ঠ মনোনীত করা হয়।
পরে পুলিশ সুপারের কাছ থেকে বিশেষ পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ হবিগঞ্জের সকল থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি হওয়ায় উর্দ্ধতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যদের। তাঁদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews