1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করলেন জেলা প্রশাসক অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ মাধবপুরে তিন ব্যবসা প্রতিষ্ঠানে আগুন উপমহাদেশে গণজাগরণের কবি হেমাঙ্গ বিশ্বাস চুনারুঘাট পরগনার সন্তান চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান তাঁতীলীগ নেতা জামাল মিয়া গ্রেপ্তার ছাত্রদলের উদ্যোগে শায়েস্তাগঞ্জ কলেজ ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ‎বাহুবলে সংঘর্ষ চলাকালে দোকান-পাটে হামলা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয়- নিকোলাস বিশ্বাস কিংবদন্তি সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁ’র প্রয়াণবার্ষিকী আজ  আদাঐর ইউনিয়ন চেয়ারম্যান পদে আল আমিনের গণসংযোগ

চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান তাঁতীলীগ নেতা জামাল মিয়া গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে মিরাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতীলীগের সভাপতি মো. জামাল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একটি অভিযানিক দল নালমুখ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলাও রয়েছে।

ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews