1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বর্ষা ও রামীমের কৃতিত্বপূর্ণ সাফল্য চুনারুঘাটে শারদীয় দুর্গাপূজায় প্রবাসী রাসেলের মহতী উদ্যোগ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান জাকির হোসেন পলাশ মাধবপুরে সরকারবিরোধী লেখালেখির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজার বাজার বাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন কনক লাল ঘোষ রতন দুর্গোৎসবে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ আঃ আওয়াল ম্যাটস শিক্ষার ভবিষ্যৎ কোথায়, গ্রামীণ স্বাস্থ্যসেবার সমাধানই বা কী? কিছু জরুরি প্রশ্ন কালেঙ্গা বন বিটে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক চুনারুঘাটে চেক মামলায় ভিখারি গ্রেফতার; নেপথ্যে দালাল

দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি

জামাল হোসেন লিটন 
  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টর। সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নজরদারিতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ড্রোন।

শনিবার (১৭ অক্টোবর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সেক্টর কমান্ডার পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং পূজামণ্ডপের সভাপতির হাতে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।
সেক্টর কমান্ডার জানান, শ্রীমঙ্গল (৪৬ বিজিবি), বিয়ানীবাজার (৫২ বিজিবি) ও হবিগঞ্জ (৫৫ বিজিবি) ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২০৬টি এবং ইউনিট সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ৩১টি পূজামণ্ডপ রয়েছে। গত ১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছেন।

তিনি আরও জানান, গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।

মিডিয়া ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শ্রীমঙ্গল সেক্টরের তিনটি ব্যাটালিয়নের অভিযানে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ১১৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৭৪ জনকে।

উল্লেখ্য, সারা দেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। দুর্গম এলাকায় নিরাপত্তার জন্য ১৮টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews