1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব লাখাইয়ে কৃষি কর্মকর্তার উদ্যোগে প্রথমবারের মতো স্ট্রবেরি চাষ শুরু শারদীয় দুর্গোৎসবে সাংবাদিক নেতা নোমান মিয়ার শুভেচ্ছা আহম্মদাবাদে চীফ প্রসিকিউটর আমিনুল ইসলামের পক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান  দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বর্ষা ও রামীমের কৃতিত্বপূর্ণ সাফল্য চুনারুঘাটে শারদীয় দুর্গাপূজায় প্রবাসী রাসেলের মহতী উদ্যোগ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান জাকির হোসেন পলাশ মাধবপুরে সরকারবিরোধী লেখালেখির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজার বাজার বাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন কনক লাল ঘোষ রতন

চুনারুঘাটে অবৈধ ৭টি করাত কল সিলগালা করল ভ্রাম্যমান আদালত

জামাল হোসেন লিটন 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

চুনারুঘাটে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বনবিভাগ। অভিযানে উপজেলার একটি ইউনিয়নেই ৭ করাতকলের কোন কাগজপত্র না থাকায় সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত। এসময় জব্দ করা হয়েছে সংরক্ষিত বনের কাঠ সহ করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চুনারুঘাটের শানখলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ও সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদীন।

বন বিভাগ জানায়, চুনারুঘাট উপজেলা একটি পাহাড়ি অঞ্চল। যে কারণে এই অঞ্চলকে ঘিরে গড়ে উঠেছে বহু অবৈধ করাত কল। অবৈধ করাতকল বন্ধে অভিযান চালায় বন বিভাগ আর সহযোগিতা করে উপজেলা প্রশাসন।

হবিগঞ্জের সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদীন জানান, লাইসেন্স বিহীন ৭টি করাত কল সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। একই সঙ্গে অবৈধ করাত কল পরিচালনাকারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা প্রদান করা হয়।

দ.ক.সিআর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews