1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

রোযার হাটবাজার আগাম তরমুজে ভরপুর

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

➖

কালনেত্র প্রতিবেদক 

মৌসুমি ফলের আরেক নাম তরমুজ। সুস্বাদু, রসালো ফল খেতে কার না মন চায়। সাধারণত এপ্রিল-মে মাস জুড়ে চলে তরমুজের ভরা মৌসুম। ইতিমধ্যেই হবিগঞ্জের বিভিন্ন হাট বাজারে ফল ব্যবসায়ীরা তরমুজের পরশা সাজিয়ে বসেছে। হাক ডাঁক বাড়ছে তরমুজ কেনা বেচায়। তরমুজ বিক্রি হচ্ছে এখন চড়া দামে।

রমজানের সময় ইফতারে জনপ্রিয় রসালো ফল তরমুজ সবার কাছেই পছন্দের। ইফতারে খাদ্য তালিকায় অন্যান্য ইফতারির সাথে মুখরোচক ফল তরমুজ সবাই রাখতে চান। তাই রমজানে কদর বেড়েছে তরমুজের। সব মিলে রমজানের প্রারম্ভেই চুনারুঘাট, মাধবপুর, বাহুবল সহ হবিগঞ্জের বিভিন্ন হাট-বাজারে তরমুজ ওঠা শুরু করেছে।
ইফতার পূর্বমুহূর্তে হাঁকডাক করে বেচাকেনা করছে বিক্রেতারা।

হাট-বাজারগুলোতে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা দরে। বিক্রেতা হামিদ জানান, বর্তমানে বাজারে যে তরমুজ বিক্রি হচ্ছে, তা আকারে ছোট ও মাঝারি। এগুলো ওজনে ৩-৪ কেজির মত। শায়েস্তাগঞ্জ বাজারের তরমুজ বিক্রেতা মজনু, মানিক, ভুট্ট, আলম জানিয়েছেন, এখনও তরমুজের বাজার জমে ওঠেনি। অল্প সময়ের মধ্যে তরমুজের আমদানি আরও বাড়বে।

জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে এমনটাই জানা গেছে। তবে রমজানে তরমুজের দোকানে অপেক্ষাকৃত ভিড় বেশি। দরদাম করে তরমুজ নিয়েই ঘরে ফিরছেন ক্রেতারা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews