1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর সুরেলা মাইকে চিকিৎসার নিশ্চয়তা, নাকি অসহায় মানুষের সঙ্গে প্রতারণা? শ্রীমঙ্গলের যে স্কুলে সন্তানদের সঙ্গে ক্লাস করেন অভিভাবকরাও আবারও ফিরছে গ্রাম সরকার, গণ্যমান্যদের সঙ্গে থাকছেন কৃষক-শ্রমিক-শিক্ষকও দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ শিশুদের নিরাপদ ভবিষ্যৎ: কতটা প্রস্তুত আমাদের সমাজ? তালিকায় নাম নেই, তাই মাতৃত্বকালীন ভাতাও নেই—বাহুবলে ‘কোটা পূর্ণ’ অজুহাতে বাদ পড়ছেন প্রকৃত দরিদ্ররা! চুনারুঘাটে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড  হবিগঞ্জে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ‘মায়ের কাছে মনের কথা’ পত্রলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
➖
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলার কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মহরম মিয়া (৬০) কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চানগাঁও এলাকার মৃত সানাউল্লাহর ছেলে। তিনি পীরের বাজারের একজন ব্যবসায়ী।

খবর পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের উপ-পরিদর্শক দিপক সরকার ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি করে মর্গে পাঠান।

জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট আন্তঃনগর পাহড়িকা এক্সপ্রেস ট্রেন শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকা অতিক্রমকালে মহরম আলী ট্রেনে কাটা পড়েন। এতে তার মাথাসহ দেহ কয়েক খণ্ড হয়ে যায়। পরে বিষয়টি শমশেরনগর স্টেশন মাস্টার রেলওয়ে পুলিশকে জানান।

শমশেরনগর স্টেশন মাস্টার জামাল হোসেন ট্রেনে কাটা পড়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews