1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে গঠন হচ্ছে ৩ স্তরের কমিটি সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল  চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার সূর্যগ্রহণ ও কুসংস্কার: সত্য ও যুক্তির আলোকে প্রাকৃতিক ঘটনার এক অনন্য বিশ্লেষণ বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ! চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান দেশে প্রতি পাঁচজনে একজন মানসিক রোগে আক্রান্ত ভারতে পালানোর চেষ্টাকালে বাল্লা সীমান্তে একাধিক মামলার আসামি আটক  প্রবীণ সাংবাদিক শাহ মোঃ হুমায়ুন কবির গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ   বাহুবলে সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান

শীতার্তদের মাঝে আহম্মদাবাদ ইউনিয়ন জামাতের শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

➖

আল আমিন আহমেদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী আহম্মদাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে ১৫০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে এসএম সোহেল এর সঞ্চালনায় ইউনিয়ন জামাতের আমির মোস্তফা হোসাইনের সভাপতিত্বে এসব শীতবস্ত্র উপহার দেয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হবিগঞ্জ জেলা শাখার আমির মাওলানা কাজী মুখলিসুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কাজী মুখলিসুর রহমান বলেন, ‘যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে ৫-৭ বছরের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্র বিমোচন সম্ভব। যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা ৫-৭ বছরের মধ্যে দারিদ্র বিমোচন করবো ইনশাআল্লাহ।

ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে আহম্মদাবাদ ইউনিয়নবাসীর প্রতি জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালি করার আহ্বান জানান মাওলানা কাজী মুখলিসুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা শাখার আমির মাওলানা ইদ্রিস আলীসহ স্থানীয় অনেক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews