মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

চলমান বিপিএলে রংপুরের প্রথম হার রাজশাহীর কাছে!

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

কালনেত্র ডেস্ক◾

বাংলাদেশ প্রিমিয়ার লিগ– বিপিএলের চলমান আসরে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেল রংপুর রাইডার্স। চট্টগ্রাম পর্বে খেলা নিজেদের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে ২৪ রানের ব্যবধানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। এই জয়ে ঢাকা ক্যাপিটালসকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে উঠে এসেছে রাজশাহী।

বৃহস্পতিবার ২৩ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে আগে ব্যাট করতে নামে দুর্বার রাজশাহী। যেখানে ইয়াসির আলী রাব্বির ফিফটিতে ভর করে ১৭০ রানের বড় সংগ্রহ পায় তারা। রান তাড়া করতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্সের ইনিংস। টানা ৮ ম্যাচ জয়ের পর চলতি টুর্নামেন্টে প্রথম পরাজয় বরণ করল গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়নরা।

এই হারের পরও ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে থেকে ইতোমধ্যেই বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর। অপর দিকে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো রাজশাহী।

রংপুরের অধিনায়ক নুরুল হাসানকে ১৭তম ওভারের শেষ বলে শিকার করে রাজশাহীকে জয়ের স্বপ্ন দেখান লেগ স্পিনার বার্ল।

শেষ পর্যন্ত বার্লের ঘূর্ণিতে পড়ে বিপিএলে প্রথম হার বরণ করে রংপুর। ১৯.২ ওভারে ১৪৬ রানে অলআউট হয় তারা।

৪ ওভারে ২২ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরা হন বার্ল।

দ.ক.ক্রিকেট.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews