1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে পাঁচ হাফেজকে পাগড়ী প্রদান উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ উপবৃত্তি পাবে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী, ব্যাংক হিসাব খোলার নির্দেশ কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে গঠন হচ্ছে ৩ স্তরের কমিটি সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল  চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার সূর্যগ্রহণ ও কুসংস্কার: সত্য ও যুক্তির আলোকে প্রাকৃতিক ঘটনার এক অনন্য বিশ্লেষণ বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ! চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান দেশে প্রতি পাঁচজনে একজন মানসিক রোগে আক্রান্ত

শায়েস্তাগঞ্জে ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (YPAG) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

➖

আল আমিন সাঈফী◾

মানুষ একধরণের সামাজিক জীব, যারা কখনও একা একা বাঁচতে পারে না । তারা একে অন্যের সম্পূরকও বটে। সুস্থ্য ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরী এবং সুস্থ্য সমাজ গঠনে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান সমাজে মানুষের মাঝে সৌহার্দ্য সম্প্রীতির পূর্ণ পরিবেশের অভাব রয়েছে। যার কারণে সমাজে বিভিন্ন প্রকার ক্ষোভ বিক্ষোভ এবং বিস্শৃংখলা লক্ষ্য করা যায়।

সম্প্রীতিপূর্ন আচরণ ও সৌহার্দ্যপূর্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি শায়েস্তাগঞ্জ গার্লস স্কুল অডিটোরিয়াম হলে বিকাল তিনটায় ইয়ুথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (য়পাগ) এর আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এম আই পি এস প্রকল্পের সিলেট বিভাগের কো-অর্ডিনেটর আকলিমা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ হবিগঞ্জ জেলার সাবেক সমন্বয়কারী, বিশিষ্ট সংগীত শিল্পী ও ধর্মীয় আলোচক, আল আমিন সাঈফীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

ইয়ুথ পিস এম্বাসেডর (ওয়াই পি এ জি) গঠন বিষয়ক সভায় ছাত্রদল, গণ অধিকার পরিষদ, ছাত্র সমাজ, ছাত্রশিবির, রাজনৈতিক দলের, কর্মী এবং এর অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ২৬ জন ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।

উক্ত সভায় শান্তি স্থাপন ও সহিংসতা নিরোসনে সকলে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার জন্য মত প্রকাশ করেন। এছাড়া রাজনৈতিক, ধর্মিয় ও জাতিগত সহিংসতা নিরোসনে দল মত নির্বিশেষে ওয়াই পি এ জি কমিটির মাধ্যমে শায়েস্তাগঞ্জ উপজেলাতে সকল জনগনকে সাথে নিয়ে আগামিতে কাজ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews