1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আহম্মদাবাদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়াল চুনারুঘাটের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক  চুনারুঘাটে দুর্গাপূজার নবমীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময় করলেন জসিম উদ্দিন চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফারহানা-আওলাদের পরকিয়ায় বাধা দেওয়ায় এক নারী হামলার শিকার; থানায় অভিযোগ  হবিগঞ্জে সীমান্তসংলগ্ন ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা চুনারুঘাটে ছুটির দিনেও যানজট নিরসনে মাঠে সক্রিয় পৌরকর্মকর্তা বিশ্ব র‍্যাংকিংয়ে চমক দেখালেন বানিয়াচংয়ের কিবরিয়া: ইসলামিক স্টাডিজে বিশ্বে হলেন ৪র্থ গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল

রংপুর মহানগর যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির অনুমোদন

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

মোঃ শফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় প্রধান◾

অনেক চড়াই উৎরাই পেরিয়ে দীর্ঘ ১ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,রংপুর মহানগর শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন।

২১ ডিসেম্বর ২০২৪ ইং শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন আহ্বায়ক কমিটির সদস্য তারিকুল ইসলাম তারেক।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় দফতর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।দলীয় সূত্র জানায়, ২০২৩ সালের আগস্ট মাসে নুরুন্নবী চৌধুরী মিলনকে আহ্বায়ক, জহির আলম নয়নকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আতিকুল ইসলাম লেলিনকে সদস্য সচিব করে ৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সেসময় কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে ১ মাস সময় বেধে দেওয়া হলেও পূর্ণাঙ্গ কমিটি করতে ১ বছরেরও বেশি সময় লেগে যায়।

এ বিষয়ে জানতে চাইলে নবগঠিত কমিটির আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন জানান, তৎকালীন স্বৈরাচার সরকারের দানবীয় দমন-পীড়ন, মামলা-হামলার পাশাপাশি সরকার বিরোধী আন্দোলন চলমান রাখতে গিয়ে পূর্ণাঙ্গ কমিটিতে হাত দেওয়া সম্ভব হয়নি।

এছাড়াও তৎকালীন সময়ে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নের নামে ফ্যাসিস্ট সরকার কর্তৃক একটি মিথ্যা মামলায় ১০ বছরের সাজার রায় দেয়ার কারণে বিষয়টি আরও জটিল হয়ে উঠে।ঘোষিত কমিটির সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন জানান,নব গঠিত আহ্বায়ক কমিটিতে রাজপথের ত্যাগী ও পরিক্ষিতরাই তাদের যোগ্য সম্মান পেয়েছে। ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে ২ জনকে। তারা হলেন, রফিকুল ইসলাম মিঠু ও ওয়াহিদ মুরাদ। কমিটির অপর সদস্যরা হলেন, রেজাউল ইসলাম রাবু, সাইফুল ইসলাম, আবেদ আলী, মামুন পারভেজ, শহিদুল ইসলাম শহীদ, তারিকুল ইসলাম তারেক, শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, হাসিবুর খান রনি, জুবায়ের হাসান রজু, আশরাফুল আলম রিপন, সিরাজ উদ দৌলা ডন, সালে নূর, তৌহিদুল ইসলাম মুসা, হুমায়ুন কোবির রুমু, নান্নু, খোরশেদ আলম, খোকন ইসলাম, নওশাদ হোসেন রুবেল, শাকিল আহমেদ, মোস্তাফিজুর রহমান খোকন, নাজমুল ইসলাম, আব্দুর রহিম, রেজওয়ানুল এনাম নাহিদ, শাকিল আহমেদ সবুজ, শাকিল চৌধুরী সনি, আজিজুল শেখ বিপ্লব, সুমন মিয়া, হারুন অর রশিদ, মারুফ হোসেন, জাহিদ হোসেন, আশিক, খাইরুল বাশার, মোস্তাকিম বিল্লাহ লিওন, ফারুক রাফি, আনাস সামাদ, জাকির হোসেন, ফেরদৌস রহমান রাসেল, এস এম ইমরান হোসেন, জয়নাল হোসেন, সাজু আহমেদ, আল মেরাজ সানি, নূর ই ইলাহী, শান্ত।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগর শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে রাজপথের ত্যাগী ও নির্যাতিতরাই স্থান পাওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎফুল্লতা উচ্ছ্বাস লক্ষ করা গেছে। অনেকেই তৃণমূল নেতাকর্মীদের সঠিকভাবে মূল্যায়ন করার জন্য জন্য কেন্দ্রীয় যুবদল নেতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সেই সঙ্গে মহানগর যুবদল আগের থেকে আরও বেশি গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মহানগর যুবদলের নেতারা।

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews