1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

আলুর দাম বাড়ছেই, কেজি পড়ছে ৭০-৮০ টাকা! 

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

➖

কালনেত্র প্রতিবেদক◾

বাজারে নতুন আলু আসার আগেই পুরনো আলুর দাম বেড়ে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে।

দেশের বেশিরভাগ কাঁচাবাজারে শুক্রবার পুরনো আলু বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকা কেজি দরে। কোথাও কোথাও এই আলুই বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি, যা ১০ দিন আগেও ছিল ৫৫-৬০ টাকা।

তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। আলু ছাড়া সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে ১০-২০ টাকা কমেছে।

পুরনো আলুর দাম বাড়ার কারণ সম্পর্কে বাজারের আড়ৎদাররা বলেন, পুরনো আলু বীজ তৈরির জন্য সংরক্ষণ করছেন কৃষকরা। নতুন আলু না আসা পর্যন্ত আলুর দাম বাড়তি থাকবে।

আলুর মতো নতুন পেঁয়াজ ওঠার আগেই দাম বেড়েছে মসলা জাতীয় পণ্যটির। দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দামই গত সপ্তাহের তুলনায় ১০-১৫ টাকা বেড়েছে কেজিতে।

আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকা কেজি। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকায়। চাল-ডাল এবং মুদি পণ্যের দাম আগের মতো বাড়তিই রয়েছে।

শুক্রবার হবিগঞ্জের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকার মধ্যে। তবে করলা আগের মতোই ১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

কেজিপ্রতি শিম ১০-২০ টাকা কমে ৬০-৮০ টাকায় পড়েছে। প্রতিকেজি কাঁচা মরিচ ১০০-১২০ টাকা, টমেটো ১২০, লম্বা বেগুন ৬০-৭০ টাকা ও পটোল ৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

বাজারে আসা ক্রেতারা সবজির দামে কিছুটা স্বস্তি পেলেও আলু ও পেঁয়াজের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ক্রেতারা বলেন, “আলু ১০ দিন আগেও ছিল ৫৫-৬০ টাকা। আজ কিনলাম ৭৫ টাকা দিয়ে। শুনছি নতুন আলু আসার আগে আলুর দাম বেড়ে ১২০ টাকা হবে।”

দ.ক.সিআর.২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews