1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

একটি নতুন পত্রিকার আত্মপ্রকাশ এবং পাঠকের প্রত্যাশা-

আসাদ ঠাকুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

✍️

সম্পাদকীয়◾

সব নতুনেরই একটা নতুনত্ব থাকে। থাকে একটা আলাদা স্বাদ। সে স্বাদ যদি উপদেয় এবং স্বাস্থ্যকর হয়, তবে তা জনগণ গ্রহণ করতে দ্বিধা করে না।

 

পত্রিকা মানুষের মনের খাদ্য। অক্ষর জ্ঞানসম্পন্ন মানুষের চিন্তার খোরাক। মানুষ যা চিন্তা করে, চারপাশে যা দেখে; যেসব প্রশ্ন মনে উদয় হয়- সেসব প্রশ্নের জবাব সহজ-সরল ভাষায় যে পত্রিকা দিতে পারে, যে পত্রিকা সুন্দরভাবে পাঠকের সামনে তা উপস্থাপন করতে পারে- সে পত্রিকা পাঠক মহলে গ্রহণযোগ্যতা পাবেই পাবে। এর জন্য পত্রিকাটির তৃতীয় নয়ন থাকতে হয়। থাকতে হয় একটি দার্শনিক মন বা দৃষ্টিভঙ্গি। যে চোখ বা যে মন অতীত দেখার যোগ্যতা রাখে; রাখে বর্তমানের সব খুঁটিনাটি বিষয়-আশয় দেখার একটা পরিপূর্ণ যোগ্যতা। যে দৃষ্টিভঙ্গির রাখতে হবে একটি মার্জিত-পরিশীলিত মানবজাতি গড়ে তোলার পরিকল্পনা বা একটা সুন্দর স্বপ্ন।

 

যে পত্রিকা পাঠকের বা জনগণের প্রত্যাশা পূরণ করে বা করতে পারে, সে পত্রিকা পাঠক মহলে সমাদৃত হবেই হবে। এর ব্যতিক্রম হলে যতই পয়সা খরচ করুক, যতই হাঁক-ডাক দিক- কাজের কাজ কিছুই হবে না। ধুঁকতে ধুঁকতে আঁস্থাকুড়ে হয় তার ঠিকানা।

আসাদ ঠাকুর
কবি, লেখকসাংবাদিক

 

ক_
সিআর—২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট