
দেশ ও জনস্বার্থে একটি মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক কালনেত্র। এটি হবিগঞ্জ জেলার অনলাইন ভিত্তিক একটি স্থানীয় দৈনিক।
পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আসাদ ঠাকুর জানান, শুধু সংবাদ পরিবেশন নয়, সমাজের সমস্যা তুলে ধরা, জনমত গঠন, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই পত্রিকাটির প্রধান উদ্দেশ্য।
তিনি আরও জানান, পত্রিকাটি নিয়মিত সামাজিক সচেতনতা সৃষ্টি, মানবিক সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, দুর্যোগকালীন ত্রাণ, বৃক্ষরোপণ, রক্তদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক সংবাদ পরিচালনা করে থাকে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার ও মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা গড়ে তোলার কাজও করবে তারা।
সম্পাদকের মতে, সত্যের শক্তি সমাজকে বদলে দিতে পারে এবং মানবিক সেবা মানুষের জীবনে আশার আলো জ্বালাতে পারে। কালনেত্র এই লক্ষ্যেই এগিয়ে চলছে।
দ.ক.সিআর