1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

স ম্পা দ কী য়: কলম যেন ভয় ছাড়া চলে- কালনেত্র

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬

 

সম্পাদকীয়—
একজন সাংবাদিক যখন মাঠে যান, তিনি শুধু নিজের চাকরির জন্য যান না, তিনি যান আপনার হয়ে দেখতে, আপনার হয়ে শুনতে, আপনার হয়ে প্রশ্ন করতে।

যে গ্রামের রাস্তা ভেঙে গেছে, যে হাসপাতালে ওষুধ নেই, যে স্কুলে শিক্ষক আসেন না, যে বাজারে দাম লাফিয়ে বাড়ছে, সেই খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেন সাংবাদিকরাই। তাদের মুখ বন্ধ করে দেওয়া মানে–আপনার চোখ, কান বন্ধ করে দেওয়া।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, গত এক বছরে ২০২৫ সালে প্রায় ৩৫০ জন সাংবাদিক নির্যাতন বা হয়রানির শিকার হয়েছেন। মরদেহ উদ্ধার হয়েছে ৪ জনের এবং মামলা হয়েছে ১৯টি।

ভাবুন- ৩৫০ জনের উপর হামলা মানে এতগুলো সত্য চাপা দেওয়ার চেষ্টা। ৪টি মরদেহ মানে চারদিকের আলো নিভিয়ে দেওয়া। আর মামলাগুলো মনে করিয়ে দেয়–সত্য বলার পথ এখনো কত কঠিন।

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এই দিবসে সবার প্রতি দাবি- কলম যেন ভয় ছাড়া চলে। ক্যামেরা যেন নির্ভয়ে ছবি তোলে। প্রশ্ন যেন হামলা ডেকে না আনে। কারণ সাংবাদিক বাঁচলে সত্যটা বাঁচে। আর সত্য বাঁচলে বাঁচে গণতন্ত্র, বাঁচে আপনার আমার আগামীকাল।

সবাইকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের বিপ্লবী শুভেচ্ছা

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট