1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান চুনারুঘাটে মিরাশী ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাটে শান্তিপূর্ণভাবে সম্পন্ন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন অসহায় কৃষকের গরুও রেহাই পেল না! চুনারুঘাটে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ হবিগঞ্জকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব-জেলা প্রশাসক জাকির হোসেন জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদ: শফিক উদ্দিনের বিচার চায় ভুক্তভোগীরা হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে; দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, বাহুবলের ১১ চা বাগানে আজ ভোটযুদ্ধ একটি ছেলে নিখোঁজ— দয়া করে সবাই পোস্টটি শেয়ার করবেন গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

অসহায় কৃষকের গরুও রেহাই পেল না! চুনারুঘাটে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পূর্ব বিরোধের জেরে বর্গা দেওয়া একটি গরু জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা মো. আ. রহমান (৭৫) বয়সজনিত কারণে গরু লালন-পালনে অপারগ হওয়ায় প্রায় ১০-১২ বছর আগে তাঁর একটি গাভী গরু একই উপজেলার ০৯নং রানীগাঁও ইউনিয়নের ছনবাড়ী (দেবরাবাড়ী) এলাকার নাগরা ত্রিপুরার (৪৫) কাছে বর্গা দেন। চুক্তি অনুযায়ী তাঁরা পর্যায়ক্রমে বাছুর বণ্টন করে আসছিলেন। বর্তমানে নাগরা ত্রিপুরার কাছে আ. রহমানের দুটি গরু রয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৫ নভেম্বর ২০২৬ ইং তারিখে সকাল আনুমানিক ১০টার দিকে প্রতিদিনের মতো বসতঘরের পূর্ব পাশের গোয়ালঘরে দুটি গরু বেঁধে রাখা হয়। ওই সময় পূর্বের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মো. ইদ্রিছ আলী আলতার ছেলে মো. মনছুর আলী সোহান (২৪) নাগরা ত্রিপুরার বাড়িতে প্রবেশ করে গোয়ালঘর থেকে একটি ‘ডেকা’ গরুর বাঁধন খুলে জোরপূর্বক উত্তর দিকে নিয়ে যেতে থাকেন।

এ সময় নাগরা ত্রিপুরা বাধা দিলে অভিযুক্ত তাঁকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে দ্রুত গরু নিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়েছে। পরে নাগরা ত্রিপুরা মুঠোফোনে বিষয়টি আ. রহমানকে জানান। আ. রহমান এ বিষয়ে অভিযুক্তের কাছে জানতে চাইলে তাঁকেও বিভিন্ন হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে এবং গরুটির কোনো সন্ধান না পেয়ে আ. রহমান থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews