
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হবিগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এইচ এম সাইফুর রহমান। কমিটিতে সভাপতি হিসেবে আব্দুস সামাদ আজাদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে এডভোকেট মামুনুর রহমান সোহাগ দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক এইচ এম সাইফুর রহমানসহ নতুন কমিটির দায়িত্বশীলদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী যুবসেনা, হবিগঞ্জ জেলা শাখা।
যুবসেনার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে হবিগঞ্জ জেলা ছাত্রসেনার সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
কালনেত্র