1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে রাজু গোয়ালা ও মুকেশ কুমার অনুপ হবিগঞ্জ জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান চুনারুঘাটে মিরাশী ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাটে শান্তিপূর্ণভাবে সম্পন্ন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন অসহায় কৃষকের গরুও রেহাই পেল না! চুনারুঘাটে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ হবিগঞ্জকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব-জেলা প্রশাসক জাকির হোসেন জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদ: শফিক উদ্দিনের বিচার চায় ভুক্তভোগীরা হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে; দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, বাহুবলের ১১ চা বাগানে আজ ভোটযুদ্ধ একটি ছেলে নিখোঁজ— দয়া করে সবাই পোস্টটি শেয়ার করবেন

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে রাজু গোয়ালা ও মুকেশ কুমার অনুপ

আসাদ ঠাকুর
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

আসাদ ঠাকুর, অমনিবাস :: 

দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি: নং বি-৭৭) ত্রিবার্ষিক নির্বাচন। আজ শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কুমার অনুপ নির্বাচিত হয়েছেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দেশের পাঁচ জেলার ২০টি উপজেলায় অবস্থিত ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ চলে। লক্ষাধিক চা শ্রমিক সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বেসরকারিভাবে কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুই পদের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে কেন্দ্রীয় কমিটি ছাড়াও সংশ্লিষ্ট ভ্যালি কমিটি এবং নিজ নিজ চা বাগানের পঞ্চায়েত কমিটির নেতৃত্ব নির্বাচনে ভোট দেন শ্রমিকরা। কেন্দ্রীয়, ভ্যালি ও পঞ্চায়েত কমিটি মিলিয়ে ছয় শতাধিক প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালা ও সাধারণ সম্পাদক মুকেশ কুমার অনুপের বিজয়ে বিভিন্ন চা বাগানের শ্রমিকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। চা শ্রমিকদের ন্যায্য মজুরি, ভূমি অধিকার, চিকিৎসা ও শিক্ষার মানোন্নয়নসহ দীর্ঘদিনের অমীমাংসিত দাবিগুলো আদায়ে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ শ্রমিকরা।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews