
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোগাম ঘাট গ্রামে প্রবাসী দুলাল মিয়ার বাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগে শামীম নামে এক যুবককে ধারালো অস্ত্রসহ আটক করেছেন পরিবারের সদস্যরা।
আটক শামীম ওই গ্রামের ফটিক মিয়ার ছেলে। তিনি একই গ্রামের বাসিন্দা প্রবাসী দুলাল মিয়ার ঘরে আগেই প্রবেশ করে পালঙ্কের নিচে লুকিয়ে ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে ঘরের ভেতরে লুকিয়ে থাকা অবস্থায় শামীম মুঠোফোনে তাঁর সহযোগীদের ডেকে পাঠান। এ সময় ঘরের বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাঁকে আটকের চেষ্টা করেন। একপর্যায়ে শামীম ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের আঘাত করার চেষ্টা করেন। এ সময় একজনের কপালে আঘাত লাগে। পরে পরিবারের সদস্যদের দীর্ঘ চেষ্টায় তাঁকে আটক করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত ছিল কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
কালনেত্র