1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার সূর্যগ্রহণ ও কুসংস্কার: সত্য ও যুক্তির আলোকে প্রাকৃতিক ঘটনার এক অনন্য বিশ্লেষণ বন মামলার আসামি হয়েও বন বিভাগের টেন্ডারে কৃষকলীগ নেতা সোহাগ! চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান দেশে প্রতি পাঁচজনে একজন মানসিক রোগে আক্রান্ত ভারতে পালানোর চেষ্টাকালে বাল্লা সীমান্তে একাধিক মামলার আসামি আটক  প্রবীণ সাংবাদিক শাহ মোঃ হুমায়ুন কবির গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ   বাহুবলে সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান হবিগঞ্জের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নবাগত ডিসির মতবিনিময় বাতাসে আজও লাশের গন্ধ—স্বাধীনতার স্মৃতি, রক্তের ঋণ ও বিবেকের আর্তনাদ

চুনারুঘাট উপজেলা জামায়াতের কমিটি গঠন, আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাওলানা ইদ্রিস আলীকে আমীর এবং মোঃ ফুয়াদ হাসানকে সেক্রেটারি করে ৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে চুনারুঘাট উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস শহিদ।

অনুষ্ঠানে উপজেলার রুকনদের প্রত্যক্ষ ভোটে মাওলানা ইদ্রিস আলী আমীর নির্বাচিত হন। পরে নবনির্বাচিত উপজেলা আমীরের নেতৃত্বে কর্মপরিষদের সদস্যদের মনোনীত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—নায়েবে আমীর আসম কামরুল ইসলাম ও মীর মোঃ সাহেব আলী, সেক্রেটারি মোঃ ফুয়াদ হাসান এবং কর্মপরিষদ সদস্য এস এম নোমান, খলিলুর রহমান, মাওলানা রায়হান উদ্দিন ও ডা. মোঃ আব্দুল কাদির।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী সেশনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews