
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
চুনারুঘাট পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের আওতায় হাসপাতাল চত্বরের ভেতরে ও বাইরের জমে থাকা সকল ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি জলাবদ্ধতা দূর করতে ড্রেনগুলোতে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের চিকিৎসা পরিবেশ সুন্দর রাখা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে মশার বংশবিস্তার রোধ হবে এবং হাসপাতালে আগত রোগী, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমে আসবে।
জনস্বাস্থ্য সুরক্ষায় পৌরসভার এ ধরনের পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম আগামীতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
কালনেত্র