1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত দেশে ১০ জনের ৭ জনই জানেন না তারা ডায়াবেটিসে আক্রান্ত একজন মানুষের জীবনের সব গল্প কি আমরা জানি? মানবতার টানে নিজেদের অর্থায়নে প্রতি শুক্রবার খাবার বিতরণ, ৮ম সপ্তাহে পশ্চিম জয়পুর তরুণ সমাজ মাওলানা মুখলিছুর রহমান হবিগঞ্জ জেলা জামায়াতের পুনরায় আমীর নির্বাচিত  নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে চুনারুঘাট পৌর যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ মীর ফয়সল আহমেদের উপন্যাস ‘হিয়ারেখা’ নিয়ে পাঠচক্র ও হুমায়ূন আহমেদের জন্মদিন পালন  মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে ৩ নিহত প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর করল সরকার

শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজকের আনন্দঘন শিক্ষা সফর সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ নভেম্বর, ২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সফরকারী দলটি লাউয়াছড়া ও মাধবপুর লেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

সফরের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং সবার নিরাপদ ও আনন্দময় ভ্রমণ কামনা করেন।

কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের একঘেয়েমি দূর করা এবং বাস্তব জ্ঞান অর্জনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও এই শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।

সফরকালে শিক্ষার্থীরা দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি প্রকৃতির কাছাকাছি থেকে নানা বিষয়ে ধারণা লাভ করে।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার, খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়।

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সফরের আনুষ্ঠানিকতা শেষ হয় এবং সন্ধ্যায় দলটি নিরাপদে বিদ্যালয়ে ফিরে আসে।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে এবং পড়াশোনায় আরও মনোযোগী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews