
সড়ক দুর্ঘটনায় আহত কাউকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে উদ্ধারকারীর বিরুদ্ধে মামলা করা যাবে না। এমনকি হাসপাতালে নেওয়ার পর আহত ব্যক্তির মৃত্যু হলেও শুধু উদ্ধার করার কারণে ওই ব্যক্তিকে দায়ী করা যাবে না। এমন বিধান রেখে সড়ক নিরাপত্তা আইন-২০২৬-এর একটি খসড়া তৈরি করা হয়েছে।
প্রস্তাবিত আইনে মানবিক উদ্ধারকারীদের জন্য ‘গুড সামারিটান’ নামে বিশেষ আইনি সুরক্ষার কথা বলা হয়েছে। এর উদ্দেশ্য হলো, পুলিশি ঝামেলা বা মামলার ভয়ে যেন কেউ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে ফেলে না যান।
দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টাকে চিকিৎসাবিজ্ঞানে ‘গোল্ডেন আওয়ার’ বলা হয়। এই সময়ের মধ্যে চিকিৎসা পেলে আহত ব্যক্তির প্রাণ বাঁচার সম্ভাবনা বাড়ে। তাই দ্রুত হাসপাতালে নেওয়ার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
কালনেত্র