1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে ৩৩ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক মাধবপুরের ঐতিহ্যবাহী মোজাইক ফিল্টার শিল্পে ধস : লোকসানে পেশা ছাড়ছেন কারিগররা নতুন করে যেসব সুবিধা পাবেন গ্রাম পুলিশ বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত হবিগঞ্জে গ্রাম্য গানের আয়োজন বন্ধে হুইপ জি কে গউছের নির্দেশ চুনারুঘাটে মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়ম: সংবাদ সম্মেলনে তদন্ত দাবি চুনারুঘাটে রাতের আধারে যুবলীগের ঝটিকা মিছিল: আটক পৌর যুবলীগ নেতা কারাগারে সমাজ ও মানুষের কল্যাণে সেলিম আহমেদের নিঃস্বার্থ অবদান চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, এশিয়ান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ

চুনারুঘাটে ৩৩ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে এসআরবি-৯ অভিযানে অবৈধ মাদকসহ বিষ্ণু নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জানাযায়, হবিগঞ্জ এসআরবি-৯ শায়েস্তগঞ্জ ক্যাম্প এর অভিযানে চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের শায়েস্তগঞ্জ নতূনব্রীজ সংলগ্ন এলাকার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে  অভিযান পরিচালনা করে একটি ইজিবাইকসহ ৩৩.৫কেজি গাজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

রবিবার( ৯ নভেম্বর ) রাত ১০-্ টার সময় শায়েস্তগঞ্জ এসআরবি-৯ গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন উবাহাটা এলাকার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে, চুনারুঘাট হতে আসা একটি ইজিবাইক কে থামানোর চেষ্টাকালে এসআরবি- উপস্থিতি টের পেয়ে একজন লোক পালানোর সময় তাহকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেয়া তথ্যমতে গাড়ীর যাত্রীর সিট হতে একটি সাদা রংয়ের বস্তায় বিশেষ কৌশলে লোকানো অবস্থায় ৩৩,৫কেজি অবৈধ ভারতীয় গাজা উদ্বার করা হয়।আটককৃত ব্যক্তি জিঙাসাবাদে জানায় সে সীমান্ত এলাকা হতে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তাহার হেফাজতে রেখেছিল। আটক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় মাদক পাচার করে আসছে বলে জানায়।আটককৃত ব্যক্তি হলঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পাকুড়িয়া গ্রামের মৃত উপেন্দ্র কর এর ছেলে বিষ্ণু চন্দ্র কর(৩৩)।

আটক ব্যক্তির বিরুদ্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে করে যথাযথ আইনি ব্যবস্থার জন্য হবিগঞ্জের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

মাদকের বিরুদ্বে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসআরবি-৯ এর কর্মকর্তাগন।মাদক ও অপরাধীর সঠিক তথ্য দিয়ে এসআরবি-৯ কে সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।একাট জাতি কে রক্ষার জন্য সকলের এগিয়ে আসা প্রয়োজন।চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews