1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু চুনারুঘাটে ৩৩ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক মাধবপুরের ঐতিহ্যবাহী মোজাইক ফিল্টার শিল্পে ধস : লোকসানে পেশা ছাড়ছেন কারিগররা নতুন করে যেসব সুবিধা পাবেন গ্রাম পুলিশ বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত হবিগঞ্জে গ্রাম্য গানের আয়োজন বন্ধে হুইপ জি কে গউছের নির্দেশ চুনারুঘাটে মাদ্রাসার সরকারি অনুদান বিতরণে অনিয়ম: সংবাদ সম্মেলনে তদন্ত দাবি চুনারুঘাটে রাতের আধারে যুবলীগের ঝটিকা মিছিল: আটক পৌর যুবলীগ নেতা কারাগারে সমাজ ও মানুষের কল্যাণে সেলিম আহমেদের নিঃস্বার্থ অবদান চুনারুঘাটের তাসনিম পেলেন ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি, এশিয়ান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ

বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

বানিয়াচং প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাকিব মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ থেকে ৭ জন। আহতদের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাকিব মিয়া উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের সারংবাড়ির বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে বক্তারপুর স্কুল খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে রাকিব মিয়াসহ ৬ থেকে ৭ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য নেওয়া হয়। তাদের মধ্যে রাকিব মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে। বিষয়টি নিয়ে বানিয়াচং থানা পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

কালনেত্র

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews