1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইনাতাবাদ গ্রামে ‘আল-মদিনা ইসলামী একাডেমী’র শুভ উদ্বোধন শায়েস্তাগঞ্জ থেকে আন্তর্জাতিক মঞ্চ COP31-এ যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস  চুনারুঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৭ নভেম্বর: ইতিহাসের বাঁকে জিয়াউর রহমান বাড়ল গ্রাম পুলিশের বেতন ভাতা: ৭ নভেম্বর থেকেই কার্যকর চুনারুঘাটের তাফসীরে ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের অর্থায়নে গঙ্গানগর দিঘীরপাড় মসজিদে নলকূপ স্থাপন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভোটের মৌসুমি দরদি নয়, আমরা চাই মানুষের আপনজন গনকিরপাড়ে মাদকের রাজত্ব : তাজুল ইসলামের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি

চুনারুঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী,সাবেক মেয়র নাজিম উদ্দীন শামসু, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধাক্ষ্য মোজাম্মেল হক তালুকদার চুনারুঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরফদার, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার ও প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নোমান মিয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা জাতীয় ঐক্য, সংহতি, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, দেশ ও জাতির কল্যাণে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সংহতি বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews