1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩২.৪১ শতাংশ হযরত মুজিবুর রহমান (জলফু মিয়া) পীর সাহেবের ৯ম বার্ষিক ওরস শরিফ আগামীকাল  মনমোহিনীর অদম্য সাফল্য: সিলেট সরকারি মহিলা কলেজ হতে জিপিএ-৫ অর্জন চুনারুঘাটে এইচএসসি’র ফলাফলে সেরা সাফল্য জাহানারা চৌধুরী উইমেন্স কলেজের শায়েস্তাগঞ্জে ইকরা ক্যাডেট কেয়ারের নতুন ক্যাম্পাস উদ্বোধন  মাধবপুরে ওয়ারেন্টভুক্ত শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার শিশুদের মধ্যে যেসব ঘাটতি দেখছেন শিক্ষকেরা সমাজ সংস্কারযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মতিউরের গল্প ইতিহাসে যুদ্ধ ছাড়া কি কোনো যুগ ছিল নিজেকে গড়ুন, সময়ই আপনার পরিচয় তুলে ধরবে

হযরত মুজিবুর রহমান (জলফু মিয়া) পীর সাহেবের ৯ম বার্ষিক ওরস শরিফ আগামীকাল 

আসা
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

হবিগঞ্জের চুনারুঘাটের রাণীরকোট (কির্তাই) সরকার বাড়ির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থ প্রণেতা ও আধ্যাত্মিক সাধক হযরত মুজিবুর রহমান (জলফু মিয়া) পীর সাহেবের ৯ম বার্ষিক ওরস শরিফ আগামীকাল (২রা নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১লা নভেম্বর বুধবার, ১৫ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ এই মহান পীর সাহেব ইহধাম ত্যাগ করেন। এরপর থেকে প্রতি বছরই তাঁর ভক্ত ও মুরিদানরা অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এই পবিত্র দিনটিতে ওরস শরিফ পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় আগামীকাল তাঁর ৯ম মৃত্যুবার্ষিকীতে নবম ওরস শরিফের আয়োজন করা হয়েছে।

ওরস শরিফ উপলক্ষে চুনারুঘাটের রাণীরকোটস্থ সরকার বাড়ির দরবার শরিফে বাদ আসর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত পবিত্র মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ মাহফিলে দেশবরেণ্য খ্যাতনামা আলেমে দীন ও বুজুর্গ ব্যক্তিগণ উপস্থিত থেকে মূল্যবান ওয়াজ ও নসিহত পেশ করবেন।

মাহফিলে শরিক হওয়ার জন্য পীর সাহেবের দেশ-বিদেশে অবস্থানরত সকল আশেকান, মুরিদান ও ভক্তবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলমানদের দরবার শরিফের পক্ষ থেকে বিশেষভাবে দাওয়াত করা হয়েছে।

মিলাদ শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হবে।

দ.ক.আ-২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews