1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড

আব্দুর রাজ্জাক রাজু
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

প্রশাসনের অনুমতি ব্যতিরেকে চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধভাবে স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান চালিয়েছে। অভিযানকালে সরকারি আদেশ অমান্য করায় মেলা পরিচালনার সঙ্গে যুক্ত ৫ জন ব্যক্তিকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১:০০ টা থেকে বেলা ২:৩০ টা পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোপূর্বে মেলা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে সরকারি আদেশ অমান্য করে বাণিজ্য মেলা পরিচালনা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। এমনকি নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্কবার্তা দেওয়া হয়। তা সত্ত্বেও নির্দেশ অমান্য করে মেলা চালানের চেষ্টা করা হলে আজ মোবাইল কোর্ট এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দণ্ড প্রদানের পাশাপাশি মেলা প্রাঙ্গণে আয়োজকদের তৈরি করা বিভিন্ন প্রবেশদ্বার (গেট) এবং বিভিন্ন স্টল ও দোকানের অবকাঠামো অপসারণ করে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনায় করের সহকারী কমিশনার( ভুমি) তৌফিক আনোয়ার।এ ছাড়া চুনারুঘাট থানা পুলিশ, আনসার বাহিনীর একটি চৌকস দল এবং চুনারুঘাট পৌরসভা সার্বিক সহযোগিতা প্রদান করে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ও সরকারি নিয়ম রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে চুনারুঘাট উপজেলার সর্বসাধারণ ও আয়োজকদের কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত কোনো প্রকার মেলা বা বাণিজ্য মেলা পরিচালনা না করার জন্য কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews