1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট উপজেলা প্রশাসনের পূজার বরাদ্দ ও শাড়ি বিতরণ জারুলিয়া মাদ্রাসায় এডভোকেট আবুল খায়ের মেধাবৃত্তি ও সম্মাননা সনদ প্রদান  VDF-এর বিভাগীয় নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত মোঃ খালিদ হাসান সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা পূজার শুভেচ্ছা জানালেন সুহেল চৌধুরী মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ : অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা  ​এমপিও নীতিমালা ও গেজেট অমান্য করে দ্বৈত চাকরি: চুনারুঘাটে তোলপাড় হবিগঞ্জে গাড়ি চাপায় শিশুর মৃত্যু, চালক আটক হবিগঞ্জে কবি কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র ও চা-আড্ডা সুস্থ জীবন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন

হবিগঞ্জে গাড়ি চাপায় শিশুর মৃত্যু, চালক আটক

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

 

হবিগঞ্জ শহরের আমিরচাঁন কমপ্লেক্সের গ্যারেজ থেকে বের হওয়া একটি দ্রুতগামী গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ বিকেলে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলের দিকে আমিরচাঁন কমপ্লেক্সের গ্যারেজ থেকে একটি গাড়ি বেপরোয়া ও দ্রুত গতিতে বের হচ্ছিল। এ সময় কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে থাকা নিষ্পাপ শিশুটি আচমকা গাড়িটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

​ঘটনার পরপরই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

​এদিকে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপস্থিত উত্তেজিত জনতা ঘাতক গাড়ির চালককে আটকে রেখে আমিরচাঁন কমপ্লেক্সের ভেতরে জিম্মি করে রাখে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চালককে আটক করে থানায় নিয়ে যায়।

​এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews