1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে পুলিশের রাতভর টহল, অপরাধ দমনে দৃশ্যমান তৎপরতা, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ওসি সাইফুল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা চুনারুঘাটে নিরাপদ খাদ্য আইনে ছাতা হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি ডা. জীবন প্রিন্সিপাল মোখলেছুর রহমানকে ঘিরে নানা গুঞ্জন: সাংবাদিকের প্রশ্নে গালিগালাজের অভিযোগ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাংবাদিক কন্যা আনমিতার সাফল্য চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি সাহিত্যে নোবেলের দৌড়ে এগিয়ে যারা হবিগঞ্জে সাঁড়াশি অভিযানে ৪৩ মোটরসাইকেল আ ট ক 

জন্ম-মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে দ্বিতীয় নবীগঞ্জের ইউএনও সুলতানা জেরিন

নবীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। সিলেট বিভাগের সবকটি উপজেলার মধ্যে ২য় স্থান অর্জন করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা জেরিন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, নিরলস প্রচেষ্টা এবং প্রশাসনিক দক্ষতার ফলেই এ অনন্য সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সহজ ও দ্রুগামী উপায়ে নাগরিক সেবা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনের দিকনির্দেশনায় উপজেলার প্রতিটি ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম গতিশীল করা হয়। নিয়মিত মনিটরিং এবং প্রশাসনিক তৎপরতার কারণে স্বল্প সময়েই এ কার্যক্রমে অভাবনীয় সাফল্য আসে, যা বিভাগীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করে। এ গৌরবময় কৃতিত্ব অর্জনের খবর ছড়িয়ে পড়লে নবীগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সচেতন নাগরিকবৃন্দের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করে বলেন, ইউএনও সুলতানা জেরিনের এই দক্ষ ও গতিশীল নেতৃত্বে নবীগঞ্জ উপজেলা আগামী দিনেও সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানের সব ক্ষেত্রে সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews