1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন লংলা আধুনিক ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎বাহুবলে সরকারি রাস্তার উপর ঘরের সিঁড়ি, ইউপি সদস্যের নিরবতায় স্থানীয়দের ক্ষোভ গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত এক ভাই আ.লীগ, এক ভাই বিএনপি, অপর ভাই মাদক কারবারি: একসঙ্গে তিন ভাইকে ঘিরে জমি দখল ও মাদকের অভিযোগে বাহুবলে চাঞ্চল্য বাড়ীর রাস্তা নিয়ে বিরোধ, কোর্টে যাওয়ার পথে নিরপরাধ পরিবারকে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তার: অপকর্মের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ চুনারুঘাটে স্কুল ছাত্র নিখোঁজ বাহুবলে ৯টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ: নেপথ্যে আমির আলী গং

চুনারুঘাট মডেল প্রেসক্লাবের কমিটি গঠন

চুনারুঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে কর্মরত নবীন-প্রবীণ সাংবাদিকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “চুনারুঘাট মডেল প্রেসক্লাব”।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর/২৬) এক সাধারণ সভায় সাংবাদিকদের মতামতে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় গণমাধ্যমের মানোন্নয়নের লক্ষ্যেই নতুন এ মডেল প্রেসক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয়।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে দৈনিক নিরপেক্ষ- চুনারুঘাট প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এস এম সুলতান খাঁনকে সভাপতি এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর চুনারুঘাট প্রতিনিধি মো. নোমান মিয়াকে সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের মাতৃভূমির চুনারুঘাট প্রতিনিধি মো. মাসুদ আলম সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি: দৈনিক বাংলাদেশের আলো’র চুনারুঘাট প্রতিনিধি মনিরুজ্জামান তাহের ও দৈনিক ঘোষনার চুনারুঘাট প্রতিনিধি মো. ফরিদ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক: আজকের সংবাদের চুনারুঘাট প্রতিনিধি মো. আজিজুল হক নাছির, অর্থ-সম্পাদক: দৈনিক আমার সংবাদের চুনারুঘাট প্রতিনিধি মো. আসাদুজ্জামান খান, সহ-সাংগঠনিক সম্পাদক: বাংলাদেশ সমাচারের চুনারুঘাট প্রতিনিধি মো. জসিম মিয়া, দপ্তর সম্পাদক: মানবাধিকার প্রতিদিনের চুনারুঘাট প্রতিনিধি মো. মাষ্টার ফজল মিয়া, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক: হবিগঞ্জের জননীর চুনারুঘাট প্রতিনিধি মো. জুয়েল আকরাম রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক: হবিগঞ্জের আলোর চুনারুঘাট প্রতিনিধি মো. ফজলুর রহমান রিয়াদ, নির্বাহী সদস্য: দৈনিক বর্তমান বাংলার চুনারুঘাট প্রতিনিধি আসাদ ঠাকুর, ডেইলি অবজারভারের চুনারুঘাট প্রতিনিধি এম এস জিলানী আখনজী, দৈনিক আজকের বসুন্ধরার চুনারুঘাট প্রতিনিধি মীর জুবায়ের আলম ও দৈনিক সংবাদ প্রতিক্ষণের চুনারুঘাট প্রতিনিধি রাসেল মিয়া তালুকদার প্রমূখ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার। এসময় আরোও উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ ইসা খান প্রমূখ।

সভায় সভাপতিত্ব করেন নবগঠিত প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস এম সুলতান খাঁন এবং সভা সঞ্চালনা করেন চ্যানেল এস-এর প্রতিনিধি মো. নোমান মিয়া।

বক্তারা বলেন, চুনারুঘাটের মানুষের সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে চুনারুঘাট মডেল প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নবগঠিত চুনারুঘাট মডেল প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য এবং স্থানীয় সাংবাদিকতায় ইতিবাচক ভূমিকা কামনা করেন সভায় উপস্থিত সাংবাদিকরা।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews