1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের তাফসীরে ১২ লাখ টাকা অনুদানের ঘোষণা এমপি ফয়সলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের অর্থায়নে গঙ্গানগর দিঘীরপাড় মসজিদে নলকূপ স্থাপন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভোটের মৌসুমি দরদি নয়, আমরা চাই মানুষের আপনজন গনকিরপাড়ে মাদকের রাজত্ব : তাজুল ইসলামের বিরুদ্ধে তীব্র ক্ষোভ মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি গাদীশালে রাতের আঁধারে কৃষি জমির মাটি কর্তন: এক লাখ টাকা জরিমানা বাল্লা সড়কে আতঙ্ক ছড়াচ্ছে মৃত গাছ নতুন কুঁড়ি দাবা প্রতিযোগিতা: উপজেলা চ্যাম্পিয়ন রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের রুপু প্রতারণার ফাঁদে প্রবাসী: তিন দফা চুক্তি, কোটি টাকার লেনদেন; ফিশারি থেকে উচ্ছেদ নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ এর শুভ উদ্বোধন উপলক্ষে অনলাইনে চুনারুঘাটের অংশগ্রহণ 

আন্তর্জাতিক শান্তি দিবসে শায়েস্তাগঞ্জে মানববন্ধন

আল-আমিন সাঈফী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

‘সংঘাত নয়, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ চাই’—এই আহ্বানকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য দেন পিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার কনভেনার মো. আব্দুর রকিব, অ্যাম্বাসেডর মো. আব্দুস সালাম, মোহাম্মদ জালাল আহমেদ, জেলা পরিষদের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ফরহাদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তুরা, ডাক্তার ফখরুল আলম, কৃষক দল নেতা মিসবাহ উদ্দিন, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) শায়েস্তাগঞ্জ উপজেলা সমন্বয়কারী আল-আমিন সাঈফী, রুমা মেম্বার ও সমাজসেবিকা জোসনা আক্তার।

বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংঘাত পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে হবে। একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews